27 C
আবহাওয়া
২:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » দেশে করোনায় শনাক্ত বেড়েছে, মৃত্যু ১

দেশে করোনায় শনাক্ত বেড়েছে, মৃত্যু ১


বিএনএ ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা  ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন এক তরুণী। মারা যাওয়া তরুণীর বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে হবে। তিনি ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দেশে ২৮ হাজার ৯৮ জনে।

শুক্রবার (০৭ই জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৭০ জন। দেশে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৫৩৪ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৮৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ২০৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে  ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের