27 C
আবহাওয়া
২:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার প্রস্তাব

গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার প্রস্তাব

গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার প্রস্তাব

বিএনএ , ঢাকা : একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানকে সরকারিভাবে ক্ষমা চাওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ প্রস্তাব দেন।

এসময় শাহরিয়ার আলম বলেন, সব প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক বাড়ানো সরকারের বৈদেশিক নীতিতে অগ্রাধিকার দেয়া আছে। এই চেতনার সাথে সামঞ্জস্য রেখে আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করছি।

এ ছাড়া তিনি বাংলাদেশে আটকা পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন সমাপ্তকরণ, এবং সম্পত্তির বিভাজনের বিষয়টি নিষ্পত্তিসহ পাকিস্তানের সাথে ঝুলে থাকা দ্বিপক্ষীয় ইস্যুগুলো সমাধানের গুরুত্ব দেন।

পাকিস্তানের হাই কমিশনার সহযোগিতার প্রতিটি সম্ভাব্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য  যথাসাধ্য চেষ্টা করবেন বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট