20 C
আবহাওয়া
৪:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চমেক হাসপাতালে চোরাই ওষুধসহ তিন কর্মচারী আটক

চমেক হাসপাতালে চোরাই ওষুধসহ তিন কর্মচারী আটক

চমেক হাসপাতালে চোরাই ওষুধসহ তিন কর্মচারী আটক

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলা থেকে চোরাই ওষুধসহ তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক তিনজন হলেন- চমেক হাসপাতালের টিকিট কাউন্টারের অফিস সহায়ক ও মিরসরাই থানার কাটাছড়া এলাকার মৃত জহরুল হকের ছেলে মো. আজিজুর রহমান (৫০), চমেকের ফার্মাসিস্ট ও রাঙ্গুনিয়া থানার পোমড়া এলাকার মৃত কোরবান আলীর ছেলে মো. দাউদ ইসহাক (৫২) ও চমেকের ইলেকট্রিক্যাল মেকানিক ও পটিয়া উপজেলার পশ্চিম হাইদগাঁও এলাকার মৃত সফারত আলীর ছেলে মো. সাইমন হোসাইন (৪৬)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের নিচতলায় সরকারি ফার্মেসির করিডোর থেকে ১৪ হাজার টাকার চোরাই ওষুধসহ আজিজুর রহমানকে আটক করা হয়। তিনি চমেকের কর্মচারী। এরপর লিচু বাগান এলাকায় তার বাসা থেকে আরও ৮ হাজার টাকার সরকারি ওষুধ জব্দ করা হয়।

পরে তার দেয়া তথ্যমতে, তার সহযোগী দাউদ ইসহাক ও সাইমন হোসাইনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা