18 C
আবহাওয়া
৮:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ব্রিটিশ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

রাজধানীতে ব্রিটিশ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

রাজধানীতে ব্রিটিশ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

বিএনএ ডেস্ক: ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে ব্রিটিশ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করছে দেশটির হাইকমিশন। রাজনৈতিক সংঘাতের আশঙ্কায় যুক্তরাজ্য দেশটির নাগরিকদের জন্য এ সতর্কতা জারি করেছে। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন থেকে এই বার্তা দেয়া হয়েছে। সেখানে রাজধানীতে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বর করতে বলা হয়।

রাজনৈতিক সমাবেশে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সহিংস সংঘর্ষ হতে পারে উল্লেখ করে হাইকমিশন বলেছে, চলাচল, যোগাযোগ ও যানবাহনের গতিবিধি বিঘ্নিত হতে পারে।

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। তারা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে। তবে জনগণের চলাচল বিঘ্নিত হতে পারে যুক্তিতে ১০ ডিসেম্বর বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি।

বিএনপির পক্ষ থেকে বিকল্প হিসেবে আরামবাগের মাঠে সমাবেশ করার প্রস্তাব দেয়া হয়েছে। তবে ডিএমপি বলছে, বিএনপিকে রাস্তায় সমাবেশ করতে দেয়া হবে না। সোহরাওয়ার্দী উদ্যানেই তাদেরকে সমাবেশ করতে হবে। এদিকে সমাবেশের নামে কোনও ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে প্রতিহত করার হুমকি দিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা