23 C
আবহাওয়া
১১:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সৌদিআরবে গাড়ি চাপায় নোয়াখালী প্রবাসীর মৃত্যু

সৌদিআরবে গাড়ি চাপায় নোয়াখালী প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে গাড়ি চাপায় নোয়াখালীর প্রবাসী যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় মো.সাইফুল ইসলাম ওরফে সেলিম (৩৮) নামের এক নোয়াখালীর প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত সেলিম নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া দক্ষিণ পাড়া গ্রামের পাটোয়ারী বাড়ির মো. বাবুলের ছেলে।
গতকাল সোমবার (৫ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৌদি আরবের জেদ্দা সড়কে এ দুর্ঘটনা ঘটে।  বর্তমানে তার মৃতদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। নিহত সাইফুল মৃত্যুকালে স্ত্রী ২ সন্তান রেখে গেছেন।

নিহতের ছোট ভাই সুমন জানায়, জীবিকার সন্ধানে ২০২১ সালের জানুয়ারীতে চাকুরী নিয়ে সৌদী আরবের জেদ্দায় যান সাইফুল। সোমবার কাজে যোগদান করে শেষে বিকেলে কাজ শেষে বাসায় ফেরার জন্য তিনি জেদ্দায় তার কর্মস্থলের সামনে রাস্তায় অবস্থান কালে একটি দ্রুত গতির গাড়ি তাকে চাপা দিলে সে গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যায় সময় তার মৃত্যু হয়। সোমবার দিবাগত গভীর রাতে সৌদি আরব থেকে মুঠোফোনের মাধ্যেমে সেলিমে মৃত্যুর খবর বাংলাদেশেে পৌঁছলে পরিবারের মাঝে শুরু হয় শোকের মাতম। নিহত সাইফুল ইসলাম সেলিম ৩ ভাই ২ বোনের মধ্যে সে সবার বড়। মরদেহ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন  নিহতের পরিবার।

বিএনএ,জিআর,জিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা