27 C
আবহাওয়া
৬:১৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে মদসহ বিক্রেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে মদসহ বিক্রেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে মদসহ বিক্রেতা গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: বোয়ালখালীতে অভিযান চালিয়ে মো. সোহেল (৩২) নামে এক মদ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৬০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রাম এলাকায় এ অভিযান চালায় পুলিশ।

গ্রেপ্তার সোহেল উপজেলার দক্ষিণ করলডেঙ্গা ৩ নম্বর ওয়ার্ডের এসকান্দর মিয়ার ছেলে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) ফররুখ আহমদ মিনহাজ বলেন, গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মদ বিক্রেতা সোহেলকে আটক করা হয় এবং তার কাছ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ৬০০ লিটার মদ জব্দ করা হয়েছে। এ বিষয়ে সোহেলসহ ৪ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা