33.1 C
আবহাওয়া
১১:২১ পূর্বাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় ভিক্ষুক নিহত

বিএনএ, মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সোনাপাহাড়ের বিএসআরএম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মিরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএসআরএম এলাকার মৃত কোব্বাত আহমেদ এর ছেলে ফরিদ আহমেদ (৬৩)।

স্থানীয় ইউপি সদস্য শাহিনুর ইসলাম জানান, ফরিদ আহমেদ মানিক ভারসাম্যহীন ছিলেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে হাটতে গিয়ে বিএসআরএম কারখানার একটু উত্তর পাশে চেয়ারম্যান রোডের মুখে রেলের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

সীতাকুণ্ড জিআরপি উপ-পরিদর্শক আমজাদ হোসেন বলেন, ঘটনা স্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি হেফাজতে নেয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের লোকজন উপস্থিত আছেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএনএ/ আশরাফ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ নেপাল থেকে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আনতে দেবে না ভারত