29 C
আবহাওয়া
৩:৩০ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » বিপিসিতে ৪৭২ কোটি টাকা আত্মসাৎ : ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট

বিপিসিতে ৪৭২ কোটি টাকা আত্মসাৎ : ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট

হাইকোর্ট

বিএনএ,ঢাকাঃ গত ৮ বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ৪৭২ কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মের ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ৪৭২ কোটি টাকা আত্মসাতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি তা জানতে চেয়ে রুলও জারি করেছেন।

রোববার (৬ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বিপিসি ও অডিটর জেনারেলকে এই ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন।

আগামী ২০ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এ সময়ের মধ্যে প্রতিবেদন গুলো দাখিল করতে হবে। সম্প্রতি গণমাধ্যমে বিপিসির ৪৭২ কোটি টাকার অনিয়মের খবর প্রকাশিত হয়। তা হাইকোর্টের নজরে আনেন দুদকের সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট