23 C
আবহাওয়া
৯:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায়  সোনাকানিয়া ইউনিয়নে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। শনিবার(৬ নভেম্বর) ভোরে  হযরত আজগর আলী শাহ মাজার এলাকার মইত্তাতলী বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রতিবছর ওই গ্রামে বন্য হাতির দল আক্রমণ করে তাদের চাষাবাদের জমি নষ্ট করে দেয়।হাতির আক্রমণ থেকে ধান বাঁচাতে জমির চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে ঘেরাও করে রাখা হয়। এছাড়া জমিতে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে এবং পটকা ফুটিয়ে বন্য হাতির আক্রমণ থেকে ধান রক্ষা করার ব্যবস্থা করা হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ময়নাতদন্ত করার পর হাতির মরদেহটি পুঁতে ফেলা হবে।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোনাকানিয়া ইউনিয়নে একটি হাতির মৃত্যু হয়েছে। সকাল আটটার দিকে থানায় খবর আসে। ঘটনাস্থলে বন বিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা আছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার