20 C
আবহাওয়া
৪:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সিয়েরা লিওনে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ,নিহত ৯১

সিয়েরা লিওনে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ,নিহত ৯১

সিয়েরা লিওনে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ,নিহত ৯১

বিএনএ, বিশ্বডেস্ক :  সিয়েরা লিওনে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৯১ জনের মৃত্যু হয়েছে।  শুক্রবার(৫ নভেম্বর) রাজধানী ফ্রিটাউনের কাছেই এ বিস্ফোরণ ঘটে ।

দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির সংযোগ পরিচালক মোহাম্মদ ল্যামরানে বাহ জানান, ওই বিস্ফোরণের ঘটনায় এখনও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কর্তৃপক্ষ আহত ব্যক্তিদের হাসপাতালে স্থানান্তর করেছে এবং মৃতদেহ উদ্ধার করেছে।

ফ্রিটাউনের মেয়র ইভন আকি-সায়ার ফেসবুকে একটি বিবৃতিতে বলেন, ওয়েলিংটনের বাই বুরেহ রোডের পাশে একটি জ্বালানিবাহী ট্রাক অন্য একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পরে একটি বিস্ফোরণ হয়। এই দুর্ঘটনার বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা