23 C
আবহাওয়া
১১:১১ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত

বিএনএ, ঝিনাইদহঃ ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকালে জেলা সমবায় বিভাগের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমবায় অফিসার আহসান হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সাবেক সভাপতি আব্দুল গফুর, জেলা সমবায় ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমানসহ অন্যান্যরা। অনুষ্ঠানে জেলার ৬ উপজেলার সমবায়ী, সফল উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সফল সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

বিএনএনিউজ/ আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা