25 C
আবহাওয়া
৪:৪১ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বার্লিনে রুশ কূটনীতিকের মরদেহ উদ্ধার

বার্লিনে রুশ কূটনীতিকের মরদেহ উদ্ধার

বার্লিনে রুশ কূটনীতিকের মরদেহ উদ্ধার

বিএনএ, বিশ্বডেস্ক : জার্মানির রাজধানী বার্লিনে অবস্থিত রাশিয়ার দূতাবাস ভবনের বাইরে রাশিয়ান এক কূটনীতিকের মরদেহ উদ্ধার করার খবর জানালো জার্মান গণমাধ্যম। গত ১৯ অক্টোবর ওই কূটনীতিকের মরদেহ উদ্ধার হলেও স্থানীয় সময় শুক্রবার (৫ নভেম্বর) ঘটনাটি প্রকাশ পায়।

দেশটির দ্য স্পাইজেল ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্পাইজেলের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির বয়স ৩৫ বছর এবং তিনি রুশ দূতাবাসে সেকেন্ড সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। অপর একটি সূত্র অনুসন্ধানী, ওই ব্যক্তি রাশিয়ার এফএসবি গোয়েন্দা সংস্থার সেকেন্ড সার্ভিসের উপ-পরিচালকের ছেলে।

দূতাবাস পাহারার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ১৯ অক্টোবর ফুটপাতের ওপর পড়ে থাকা ওই মরদেহটি দেখতে পান।

রুশ ওই কূটনীতিক দূতাবাসের উপরের দিককার কোনো তলা থেকে নিচে পড়েন বলে ধারণা করা হচ্ছে; তবে কীভাবে তিনি পড়ে গিয়েছিলেন তা স্পষ্ট হওয়া যায়নি।

জার্মান গোয়েন্দা সংস্থার ধারণা, মৃত ওই কূটনীতিক আদতে রাশিয়ার গুপ্তচর ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!