18 C
আবহাওয়া
৮:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মার্কিন সাবমেরিনের দুই কর্মকর্তা বরখাস্ত

মার্কিন সাবমেরিনের দুই কর্মকর্তা বরখাস্ত

মার্কিন সাবমেরিন

বিএনএ, বিশ্বডেস্ক : দক্ষিণ চীন সাগরে পানির নিচে একটি পাহাড়ে আঘাত করার ঘটনায় মার্কিন পরমাণু শক্তিচালিত সাবমেরিনের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে একথা জানিয়েছে। গত মাসে এ ঘটনা ঘটে।

জাপানভিত্তিক মার্কিন সপ্তম নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল কার্ল থমাস এ ব্যবস্থা নিয়েছেন। বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার কমান্ডার ক্যামেরন আলজিলানি ও লেফটেন্যান্ট কমান্ডার প্যাট্রিক ক্যাশিনকে বহিষ্কার করা হয়। এর মধ্যে ক্যামেরন আলজিলানি সাবমেরিনের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর পাশাপাশি মাস্টার চিফ সোনার টেকনিশিয়ান কোরি রজার্সকেও দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কোরি রজার্স সাবমেরিনের কমান্ডার ও নির্বাহী কর্মকর্তার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ফাস্ট অ্যাটাক সাবমেরিনের কর্মকর্তাদের ওপর থেকে আস্থা হারানোর কারণে তাদেরকে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

গত ২ অক্টোবর দক্ষিণ চীন সাগরে এই দুর্ঘটনা ঘটে। এতে ইউএসএস কানেক্টিকাট নামের ফাস্ট অ্যাটাক সাবমেরিন পানির নিচে একটি পাহাড়ে ধাক্কা দেয়। এ ঘটনায় প্রায় এক ডজন নাবিক আহত হয়েছেন। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা