23 C
আবহাওয়া
৬:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে আ’লীগের ২ নেতা গুলিবিদ্ধ

কক্সবাজারে আ’লীগের ২ নেতা গুলিবিদ্ধ

কক্সবাজারে সন্ত্রাসীর গুলিতে গৃহবধূর মৃত্যু

বিএনএ, কক্সবাজার : কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইউপি সদস্য কুদরত উল্লাহ সিকদার (৪৩) ও তার বড় ভাই জাতীয় শ্রমিকলীগের কক্সবাজার জেলা সভাপতি সম্পাদক জহির উল্লাহ সিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) রাত সা‌ড়ে ১০টার দি‌কে শহ‌রের লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে।

পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে, ওই দুই নেতা জ‌হির আহমদ লিংক রোড এলাকায় এক‌টি অফিসে বসে কর্মী‌দের সঙ্গে কথা বল‌ছি‌লেন। এই সম‌য় মোটরসাই‌কে‌লে ক‌রে দুর্বৃত্তরা সেখা‌নে এসে তা‌দের লক্ষ্য ক‌রে ক‌য়েক রাউন্ড গু‌লি ছুড়ে পা‌লি‌য়ে যায়। প‌রে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার ক‌রে কক্সবাজার সদর হাসপাতা‌লে নি‌য়ে যায়।

দুই ভাই‌য়ের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

কুদরত উল্লাহ সিকদার (৪৩) কক্সবাজার সদরে ঝিলংজা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রর্থী।

কক্সবাজা‌রের অতিরিক্ত পু‌লিশ সুপার মো. র‌ফিকুল ইসলাম জা‌নান, ঘটনায় জ‌ড়িত‌দের গ্রেপ্তারে পু‌লিশ অভিযান চালা‌চ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!