20 C
আবহাওয়া
৬:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে নিহত ৫০

ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে নিহত ৫০


বিএনএ, বিশ্বডেস্ক : ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক স্কুলভবন ধসে অন্তত ৫০ জন নিহত হয়েছে। এবং শতাধিক আহত হয়েছেন। রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি (বাসারনাস)।

বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও সন্ধ্যায় এক ব্রিফিংয়ে জানান, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৫০ জনের মরদেহ এবং ১০৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৮ জন।

তিনি জানান, ধ্বংসাবশেষের প্রায় ৬০ শতাংশ পরিষ্কার করা হয়েছে। তবে স্কুলটির পাশের আরেকটি ভবনও ধসে যাওয়ায় পুরো এলাকা ধ্বংসস্তূপে একাকার হয়ে গেছে। নিখোঁজদের বেশিরভাগই ওই সংলগ্ন ভবনে ছিলেন।

সরকারি সংস্থা ন্যাশনাল এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার্স (বিএনপিবি) জানিয়েছে, উদ্ধার অভিযানে এ পর্যন্ত নিহত ৪৫ জন এবং আহত ১০৪ জনকে শনাক্ত করা গেছে। আহতদের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে আর বাকি ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা