30 C
আবহাওয়া
২:১৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

বিএনএ, ঢাকা: জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পর সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশন শেষে ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেন।

লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রবাসী বাংলাদেশিরা সংবর্ধনা দেন। সোমবার (২ অক্টোবর) প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যে বাংলাদেশবিষয়ক এপিপিজির চেয়ার ও রোহিঙ্গা এবং বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসাবিষয়ক ছায়ামন্ত্রী ড. রুশনারা আলীর নেতৃত্বে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধিদলসহ কয়েকজন সৌজন্য সাক্ষাৎ করেন।

গত ১৭ থেকে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে অবস্থানের সময় প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চপর্যায়ের পক্ষ ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া দেশটিতে বাংলাদেশি প্রবাসীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসও পরিদর্শন করেন।

উভয় দেশে মোট ১৬ দিনের সফর শেষে বুধবার (৪ অক্টোবর) দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত