27 C
আবহাওয়া
৯:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কঠোর কর্মসূচি দিল না বিএনপি

কঠোর কর্মসূচি দিল না বিএনপি


বিএনএ, চট্টগ্রাম :২৪ অক্টোবরের আগে কোনো কঠোর কর্মসূচিতে যাচ্ছে না বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এই মাসটা দেখতে চাই। সামনে দুর্গাপূজা আছে। সেজন্য আমরা কোনো কঠোর কর্মসূচি দিতে চাই না। এর মধ্যে আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রঘোষিত রোড মার্চ কর্মসূচি শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরপর বিএনপি ১৮ অক্টোবর পর্যন্ত নতুন কর্মসূচি পালন করবে। এর মধ্যে ৭ অক্টোবর ঢাকায় শিক্ষক সমাবেশ, ৯ অক্টোবর বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগরে সমাবেশ ও মিছিল, ১২ অক্টোবর সরকারের পদত্যাগের এক দফার দাবিতে ঢাকায় ছাত্র কনভেনশন, ১৪ অক্টোবর বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগরে অনশন, ১৬ অক্টোবর সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় যুব সমাবেশ এবং ১৮ অক্টোবর সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় জন সমাবেশ। এই কর্মসূচি বিএনপির সঙ্গে যে ৩৭টি দল আছে তারাও যুগপৎভাবে পালন করবে।

২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পাঁচদিন দুর্গাপূজার কারণে  ঢাকাসহ সারাদেশে বিএনপির কোনো কর্মসূচি থাকবে না।

মির্জা ফখরুল বলেন, শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে চট্টগ্রামে গণবিস্ফোরণ ঘটেছে। চট্টগ্রামের সব মানুষ আজ রাস্তায় নেমে এসেছে। অনেক রোডমার্চ করেছি, সমাবেশ করেছি। এবারেরটা শেষ রোড মার্চ কর্মসূচি চট্টগ্রামে। এরপর আর রোড মার্চ নাই। এরপর ঢাকায়। রাজধানীতে আন্দোলন হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাসেম বক্করের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রমুখ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী