25 C
আবহাওয়া
৪:৩০ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে শ্যামল বিশ্বাসের ওপর হামলাকারী যুবক কারাগারে

বোয়ালখালীতে শ্যামল বিশ্বাসের ওপর হামলাকারী যুবক কারাগারে

কারাগার

বিএনএ, বোয়ালখালী: চট্টগ্রামের বোয়ালখালী পূজা পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাসের ওপর হামলাকারী যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার(৬ অক্টোবর) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম ৩য় আদালতের বিচারক শাহরিয়ার ইকবাল এ নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম ও অ্যাডভোকেট প্রবাল শীল বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, হামলাকারী শ্রীবাস বিশ্বাস আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ৯ সেপ্টেম্বর নিজ বাড়িতে হামলা শিকার হন বোয়ালখালী পূজা পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর শ্যামল বিশ্বাসের স্ত্রী রুপনা বিশ্বাস ৪ জনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন।

মামলার বাদী রুপনা বিশ্বাস বলেন, হামলাকারীরা ঠাণ্ডা মাথায় হত্যার পরিকল্পনা করেই এ ঘটনা ঘটিয়েছে। এখনো পর্যন্ত আমার স্বামী সুস্থ হননি। তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার দীর্ঘ মেয়াদী চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মামলার তদন্তকারি কর্মকর্তা (এস আই) রিয়াজুল জব্বার বলেন, আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিজ্ঞ আদালতে রিমান্ড প্রার্থনা করা হবে।

এদিকে শ্যামল বিশ্বাসের ওপর হামলার ঘটনায় নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) বোয়ালখালী শাখা, শিশু-কিশোর সংগঠন খেলাঘর উপজেলা শাখা, দিশারি খেলাঘর আসর, ক্ষেতমজুর সমিতি বোয়ালখালী শাখার নেতৃবৃন্দরা।

বিএনএ/বাবর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!