23 C
আবহাওয়া
১২:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » শাহজালালের ডাস্টবিনে মিললো সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

শাহজালালের ডাস্টবিনে মিললো সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ


বিএনএ,  ঢাকাঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে ৩০টি (সাড়ে তিন কেজি) স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউজ। উদ্ধারকৃত সোনার বারের দাম আনুমানিক সাড়ে তিন কোটি টাকা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে বিমানবন্দরের ১২ নম্বর বে এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। তবে বারগুলোর বাহকে খুঁজে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তা নাফিস আমিন রিজভি জানান, ডাস্টবিনে একটি স্কচটেপ মোড়ানো দণ্ড পাওয়া যায়। পরে কাস্টমস সেই দণ্ড আকারের বস্তু খুলে ৩০টি সোনার বার উদ্ধার করে। এগুলোর আনুমানিক ওজন ৩ কেজি ৪৮০ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

তিনি আরও জানান, উদ্ধার করা এসব সোনার বারের বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা