23 C
আবহাওয়া
৪:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চকবাজার ওয়ার্ডে নির্বাচনী দায়িত্বে ৫ ম্যাজিস্ট্রেট

চকবাজার ওয়ার্ডে নির্বাচনী দায়িত্বে ৫ ম্যাজিস্ট্রেট

চকবাজার ওয়ার্ডে নির্বাচনী দায়িত্বে ৫ ম্যাজিস্ট্রেট

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদের নির্বাচনে বৃহস্পতিবার (৭ অক্টোবর) ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। বুধবার( ৬ অক্টোবর) চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ সুমনী আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা হলেন- ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মেহেবুব, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন।

উল্লেখ্য, চকবাজার ওয়ার্ডের উপ নির্বাচনে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ৮৬ বুথে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে। চকবাজার ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪২ জন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!