33 C
আবহাওয়া
৬:৩৯ অপরাহ্ণ - মে ৩০, ২০২৬
Bnanews24.com
Home » কারওয়ান বাজারে নিহত যুবকের পরিচয় মিলেছে

কারওয়ান বাজারে নিহত যুবকের পরিচয় মিলেছে

নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর তেজগাঁওয়ে কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত যুবকের পরিচয় মিলেছে।মঙ্গলবার রাতে পশ্চিম তেজতুরী বাজার হোটেল মেরিন এর সামনে অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাঁকে ছুরিকাঘাত করে। তার নাম কেশব রায় পাপন (২৫)।

তিনি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি সুন্দরবন কোরিয়ার সার্ভিসে পার্টটাইম চাকরি করতেন। রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার উত্তর হাজীপুর বায়ানপাড়া গ্রামের মংলু রায় ও আরতী রানী রায়ের ছেলে। বর্তমানে তেজগাঁও মনিপুরী পাড়ার একটি মেছে থাকতো। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।

ঢামেক হাসপাতাল মর্গে নিহতের মামা কমল রায় জানান,আমরা পুলিশ ও তার কর্মস্থলের লোকজনের মাধ্যমে সংবাদ পাই।

তেজগাঁও মডেল থানার উপপরিদর্শক এসআই গোলাম সারোয়ার জানান, মঙ্গলবার রাতে পশ্চিম তেজতুরী বাজার হোটেল মেরিন এর সামনে অজ্ঞাত দুষ্কৃতকারীরা ছুরিকাঘাত করে। পরে আশপাশের লোকজনরা তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসারা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএ/ আজিজুল, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ