28 C
আবহাওয়া
১:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং সেরা কলেজ ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং সেরা কলেজ ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়

বিএনএ, ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের র‌্যাংকিং ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে রাজশাহী কলেজ র‌্যাংকিংয়ে সর্বোচ্চ ৭০ দশমিক ৫৪ পয়েন্ট পেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সিনেট হলে উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান ওই ফলাফল ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রো-ভিসি অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ, ডিন অধ্যাপক ড. নাসির উদ্দিন, ডিন অধ্যাপক ড. বিন কাসিম, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের পরিচালক এস এম রফিকুল আলম প্রমুখ কর্মকর্তা বক্তব্য রাখেন।

উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি কলেজ থেকে ২৯১টি কলেজ র‌্যাংকিং এর জন্য আবেদন করে। পরে র‌্যাংকিং-এর ৩১টি (কেপিআই) ক্রাইটেরিয়া ওপর ভিত্তিতে যাচাই-বাছাই করে অভিজ্ঞ শিক্ষক/কর্মকর্তারা চূড়ান্ত ওই তালিকা তৈরি করেছেন।

তালিকায় জাতীয় পর্যায়ে ৮টি এবং ঢাকা অঞ্চলে ১০টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১০টি, খুলনা অঞ্চলে ১০টি, বরিশাল অঞ্চলে ৪টি, সিলেট অঞ্চলে ৬টি, রংপুর অঞ্চলে ১০টি ও ময়মনসিংহ অঞ্চলের ৮টিসহ ৭৬টি কলেজকে চূড়ান্তভাবে সেরা নির্বাচিত করা হয়েছে।

২০১৫ সাল থেকে এ কলেজ র‍্যাংকিং কার্যক্রম শুরু হয়। নির্বাচিত এসব কলেজগুলোকে প্রণোদনা দেয়া হবে।

র‍্যাংকিং অনুযায়ী জাতীয় পর্যায়ে ৭০.৫৪ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছে রাজশাহী কলেজ, রাজশাহী। দ্বিতীয় হয়েছে সরকারি এডওয়ার্ড কলেজ,পাবনা, ৩য় হয়েছে সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, ৪র্থ হয়েছে আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ, ৫ম হয়েছেন কারমাইকেল কলেজ, রংপুর।

জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজ লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা। জাতীয় পর্যায়ে সেরা সরকারি কলেজ নির্বাচিত হয়েছে রাজশাহী কলেজ, রাজশাহী। জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজ নির্বাচিত হয়েছে ঢাকা কমার্স কলেজ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী