23 C
আবহাওয়া
৫:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনা আপডেট: চট্টগ্রামে আরও ৫ মৃত্যু, শনাক্ত ৭৬

করোনা আপডেট: চট্টগ্রামে আরও ৫ মৃত্যু, শনাক্ত ৭৬

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শনাক্ত হয়েছে ৭৬ জন। সোমবার (৬ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫২টি নমুনা পরীক্ষায় ৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনায় মৃত্যু

এরমধ্যে ৫০ জন মহানগর এলাকার এবং ২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১০টি ল্যাবে পরীক্ষা করা হয়।এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ১২১ জন। এদের মধ্যে ৭২ হাজার ৭০২ জন মহানগর এলাকায় এবং ২৭ হাজার ৪১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ দিকে  করোনায় সংক্রমণের হার কমলেও চট্টগ্রামে মৃত্যুহার বাড়ছে । চলতি মাসের ৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে ৪ জন করে মৃত্যুবরণ করেছেন।গত ৬ দিনে ২৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৬ জনই বিভিন্ন উপজেলার এবং ৮ জন নগর এলাকার বাসিন্দা।

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে