32 C
আবহাওয়া
৪:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত : দুই মন্ত্রীসহ নিহত ৮

ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত : দুই মন্ত্রীসহ নিহত ৮


বিএনএ, বিশ্বডেস্ক : বুধবার (৬ আগস্ট) হেলিকপ্টার দুর্ঘটনায় ঘানার প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। এর কয়েক ঘণ্টা আগে সশস্ত্র বাহিনীর তিনজন ক্রু ও দুইমন্ত্রীসহ পাঁচজন যাত্রী নিয়ে একটি হেলিকপ্টার রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার কথা জানানো হয়।

পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোমাহ এবং পরিবেশ মন্ত্রী ইব্রাহিম মুর্তালা মোহাম্মেদ। এডওয়ার্ড ওমানে বোআমাহ এ বছরের শুরুতে জানুয়ারিতে প্রেসিডেন্ট জন মহামা শপথ নেওয়ার পরই প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। অন্যদিকে ইব্রাহিম মুর্তালা মোহাম্মেদ পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

তাদের মৃত্যুতে শোক জানিয়ে ঘানার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ বলেছেন, প্রেসিডেন্ট ও সরকার আমাদের সহকর্মী ও দেশের সেবায় নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত