29 C
আবহাওয়া
৬:০৪ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের সর্বদলীয় বৈঠক

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের সর্বদলীয় বৈঠক


বিএনএ ঢাকা: বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ছাত্রদের গণআন্দোলনের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশজুড়ে এখনো রয়েছে থমথমে অবস্থা। সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও সেভাবে উপস্থিতি দেখা যায়নি শিক্ষার্থীদের।

মঙ্গলবার (৬ আগস্ট) মঙ্গলবার সকাল ১০টায় সংসদে বৈঠকটি শুরু হয়। এই বৈঠকে সব দলের প্রতিনিধিদের সামনে বাংলাদেশের পরিস্থিতি ব্যাখ্যা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

সংবাদ সংস্থা এএনআই-এর সূত্রে জানাযায়, মঙ্গলবার সংসদেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে পারেন জয়শঙ্কর।

সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর দফতরের প্রিন্সিপাল সচিব পিকে মিশ্র, ‘র’-এর প্রধান রবি সিন্হা এবং গোয়েন্দা বিভাগের (আইবি)-র ডিরেক্টর তপন ডেকা।

এর আগে সোমবার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে বিমানবাহিনীর বিশেষ বিমানে ভারতে যান শেখ হাসিনা। ভারতের গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে তিনি অবতরণ করেন। পরে সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তার সঙ্গে সাক্ষাত করেন।

বিএনএ নিউজ/রেহানা

Loading


শিরোনাম বিএনএ
পুলিশের গুরুত্বপূর্ণ চার পদে রদবদল চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ