26 C
আবহাওয়া
১০:৪৩ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পান্না কায়সারের মরদেহ শহীদ মিনারে নেওয়া হবে আজ

পান্না কায়সারের মরদেহ শহীদ মিনারে নেওয়া হবে আজ


বিএনএ, ঢাকা : লেখক, গবেষক, শিশু সংগঠক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হবে।

আজ বেলা ১১টায় তাঁর মরদেহ রাজধানীর বারডেম হাসপাতালের মরচুয়ারি থেকে শহিদ মিনারে নেওয়া হবে। বেলা একটা পর্যন্ত তাঁর মরদেহ সেখানে রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হবে।

উল্লেখ্য, পান্না কায়সার (৭৩) শুক্রবার সকালে তাঁর মেয়ে শমী কায়সারের বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান। তিনি শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী।

মৃত্যুকালে মেয়ে শমী কায়সার ও পুত্র অমিতাভ কায়সারসহ অসংখ্য গুণগ্রাহী, বন্ধু, সহকর্মী ও পরিজন রেখে গেছেন।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!