29 C
আবহাওয়া
১:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আইএমএফ’র ঋণ পেতে নিশিরাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি: ফখরুল

আইএমএফ’র ঋণ পেতে নিশিরাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি: ফখরুল

আইএমএফ'র ঋণের শর্তে নিশিরাতে তেলের দাম বৃদ্ধি: ফখরুল

বিএনএ ডেস্ক: রিজার্ভ কমে যাওয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর কাছে ঋণ চেয়েছে সরকার। ঋণের শর্ত হিসেবে তারা জ্বালানি তেলের দাম বাড়ানোর শর্ত দিয়েছে। আইএমএফ’র ঋণ পেতে নিশিরাতে জ্বালানি তেলের দাম বাড়িয়েছেন আওয়ামী লীগ সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৬ আগস্ট) নয়াপল্টনে বিদ্যুৎখাতে দুর্নীতি বিরোধী বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে ছাত্রদলের প্রতিবাদী ছাত্র সমাবেশ এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, নূরে আলম হত্যার ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পনা হত্যাকান্ড। গুম খুন করেই ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ।

বিএনপি মহাসচিব বলেন, এই সরকারের দুর্নীতির আরেকটা প্রমাণ হচ্ছে নিশিরাতে জ্বালানি তেলের দাম বাড়ানো। কোন কিছু বিবেচনা না করে জ্বালানি তেলের দাম ৫০ শতাংশ বৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিতে ভয়ংকর প্রভাব ফেলবে, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।

মির্জা ফখরুল বলেন, জনগণ ও রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে গণআন্দোলন গড়ে তুলতে হবে। সব রাজনেতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আসুন একসাথে গণআন্দোলন গড়ে তুলি জনগণের সরকার প্রতিষ্ঠা করি।

বিএনপি মহাসচিব বলেন, আর সময় নেই সবাইকে জেগে উঠতে হবে। মানুষের ওপর রীতিমত নির্যাতন করছে আওয়ামী লীগ। মানুষ দিশেহারা হয়ে গেছে। তাদেরকে ক্ষমতা থেকে সরানোই হচ্ছে পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ।

মির্জা ফখরুল বলেন, বিএনপি কোন ষড়যন্ত করে না, রাজপথে আন্দোলন করে। ষড়যন্ত্র করে আওয়ামী লীগ।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত