27 C
আবহাওয়া
২:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল


বিএনএ, ঢাকা : দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি করেছে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার দিবাগত রাত দেড়টায় এ বিক্ষোভ মিছিল করেন দলটির নেতা-কর্মীরা।

মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেন বলে তাদের অভিযোগ অংশগ্রহণকারীদের।

বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসি এলাকা হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে মিছিলটি। রাজু ভাস্কর্যের সামনে গেলে মিছিলটি ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর বাধার সম্মুখে পড়ে। ছাত্রলীগের একদল নেতা-কর্মী মোটরসাইকেল ছাত্র অধিকার পরিষদের মিছিলের সামনে দাঁড়িয়ে তাদের থামিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে, কোনো হাতাহাতির ঘটনা ঘটেনি। পরে মিছিলটি রাজু ভাস্কর্য থেকে জগন্নাথ হলের দিকে স্লোগান দিতে দিতে চলে যায়।

মিছিল শেষে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আখতার হোসেন বলেন, ‘ডিজেল, পেট্রল এবং অকটেনসহ জ্বালানি তেলের দাম কয়েক শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর প্রতিবাদে যখন আমরা কর্মসূচী পালন করি, তখন মাঝখানে এসে ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেলে করে লুটের টাকার পেট্রল জ্বালিয়ে আমাদের মিছিলে আক্রমণের চেষ্টা করে। কিন্তু, তারা আমাদের প্রতিবাদের দমাতে পারেনি।’

এর আগে, শুক্রবার সন্ধ্যায় জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। যা রাত ১২টার পর কার্যকর হয়। ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা, অকটেন ৪৬ টাকা আর পেট্রল ৪৪ টাকা বাড়ানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ