24 C
আবহাওয়া
১১:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » টস জিতে বাংলাদেশের ব্যাট করার সিদ্ধান্ত

টস জিতে বাংলাদেশের ব্যাট করার সিদ্ধান্ত

টাইগাররা।দুই ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে

বিএনএ, স্পোর্টস ডেস্ক:  সন্ধ্যা ৭টায় টস অনুষ্ঠিত হয়। টস জিতে বাংলাদেশের ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। জয়ের ধারায় থাকায় দারুন আত্মবিশ্বাসী টাইগাররা।দুই ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করতে চায় তারা।

তাই সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে আজ শুক্রবার(৬ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টি-টুয়েন্টি খেলতে নামছে টাইগাররা।বৃষ্টির কারণে বিলম্বে সোয়া ৭টায় খেলা শুরু হয়।

টানা দুই ম্যাচে হেরেও সিরিজ জয়ের পথ খুঁজছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে পরাজয়ের পর তৃতীয় ম্যাচের আগে ব্যাটিং সমস্যা সমাধানের জন্য দলের খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড।

গতকাল টাইগাররা বিশ্রামে কাটালেও তপ্ত রোদে অনুশীলন করেছেন অজিরা। তাদের দুশিচন্তার নাম ব্যাটিং। বোলারদের দেখা না গেলেও তাই কন্ডিশনের সঙ্গে আরও মানিয়ে নিতে ঘাম ঝরালেন ব্যাটসম্যানরা।

বিএনএনিউজ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে