28.8 C
আবহাওয়া
১২:৩২ অপরাহ্ণ - জুলাই ৬, ২০২৬
Bnanews24.com
Home » খামেনির শোক র‌্যালি শুরু

খামেনির শোক র‌্যালি শুরু


বিএনএ, বিশ্বডেস্ক: আজ সোমবার (৬ জুলাই) সকাল থেকে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র‌্যালি শুরু হয়েছে। এই র‌্যালিতে অংশ নিতে লাখ লাখ মানুষ রাজধানী তেহরানে সমবেত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা বলছেন, খামেনির জানাজা ও শোক র‌্যালিতে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগম হয়েছে। সকাল থেকেই তেহরানের রাস্তায় শোকার্ত মানুষের ঢল নেমেছে।

আয়োজকরা জানিয়েছেন, তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোক র‌্যালিটি শুরু হয়ে দামাভান্দ স্ট্রিট, ইমাম হুসেন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার ও মেহরাবাদ বিমানবন্দরের কাছে অবস্থিত শহীদ লাশগরি হাইওয়ে পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করবে।

এর আগে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে দুই দিন রাখা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার পবিত্র কোম শহরে আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার পর বুধবার মরদেহ ইরাকের নজফে ইমাম আলীর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হযরত আব্বাসের মাজারে নেওয়া হবে। খামেনির ইচ্ছানুযায়ী, আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

বিএনএ/শাম্মী

 

 

 

Loading


শিরোনাম বিএনএ