24 C
আবহাওয়া
১:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূর নাম কানিজ ফাতেমা (২৩)। শনিবার (৬ জুলাই) দুপুরে এই মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করে সীতাকুণ্ড থানা পুলিশ।

নিহত কানিজ ফাতেমা উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ গ্রামের প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, কানিজ ফাতেমাকে সকালে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন। পরে তারা তাকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, নিহত গৃহবধূর স্বামী বিদেশে থাকেন। কিন্তু তিনি এখানে কি কারণে গলায় ফাঁস দিলেন তা স্পষ্ট নয়। এ কারণে মরদেহ ময়নাতন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!