29 C
আবহাওয়া
১:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মাঝারি থেকে ভারি বৃষ্টির আভাস

মাঝারি থেকে ভারি বৃষ্টির আভাস

মাঝারি থেকে ভারি বৃষ্টির আভাস

বিএনএ, ঢাকা: দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের আভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

এছাড়া রাজশাহী ও ঢাকায় অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ।

সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিন আবহাওয়া উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসবে না বলে জানানো হয়।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত