26 C
আবহাওয়া
৬:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » দেশে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৭২৮

দেশে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৭২৮

করোনায় একজনের মৃত্যু

বিএনএ, ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন ঢাকার ও চট্টগ্রামের ১ বাসিন্দা । এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৮৫ জনে। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৭২৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জন।

বুধবার (৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ১৭৫টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ২৩৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৯৮৪টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত চার জনের দুইজন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন। মৃত চার জনের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়েছেন।

মৃত চার জনের মধ্যে ঢাকা বিভাগের তিনজন, চট্টগ্রাম বিভাগের একজন রয়েছেন। মৃতদের মধ্যে তিনজন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে মারা যান।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২০৭ জন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১০৩ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৪৫ হাজার ৪১৩ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ১৫ হাজার ৫১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩০ হাজার ৩৬২ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের