25 C
আবহাওয়া
৪:২৩ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ইউরোর মূল্য গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে

ইউরোর মূল্য গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে


বিএনএ, বিশ্বডেস্ক : গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে ইউরোর বিনিময় মূল্য। ইউরোপে গ্যাসের মূল্য বৃদ্ধিতে এ অঞ্চলে মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে। আমেরিকান ট্রেজারি বিল থেকে পাওয়া লভ্যাংশে রিবাউন্ডের কারণে ডলারের দাম আরও এক দফা কমেছে।

১ দশমিক ২ শতাংশ কমে ইউরোর দাম ২০০২ সালের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। জাপানের ইয়েন গত প্রায় ২৪ বছরে সর্বনিম্ন পর্যায়ে। ইতোমধ্যে নরওয়েতে গ্যাস শ্রমিকরা ধর্মঘট করায় ক্রাউনের মূল্য ১ দশমিক ২ শতাংশ কমেছে।

অর্থনীতিবিদরা জানান, ইউরোপে আরও একটি অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। বিশেষত প্রাকৃতিক গ্যাসের দাম ১৭ শতাংশ বেড়ে যাওয়াতে ইউরোপ ও ব্রিটেনে মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) কী প্রতিক্রিয়া দেখাবে, সেটা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। জার্মান বুন্দেসব্যাংকের প্রধান জোয়াকিম ন্যাজেল অতিমাত্রায় দেনাগ্রস্ত দেশগুলোতে ঋণে সুদের হার বাড়ানো ঠেকাতে ইসিবি-র পরিকল্পনার তীব্র সমালোচনা করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!