25 C
আবহাওয়া
৪:১১ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » শাহ আমানতে কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

শাহ আমানতে কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

বিদেশী সিগারেটসহ আটক ৫

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ লক্ষ ৫২ হাজার ৪০০ বিদেশি সিগারেট জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস। জব্দ করা সিগারেটের বাজারমূল্য এক কোটি ১০ লক্ষ টাকা।

মঙ্গলবার (৫ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে এসব সিগারেট আসে।

বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার নিয়ামুল হাসান বিষয়টি নিশ্চিত করেছন।

তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে কাস্টমস অফিসাররা বিমানবন্দরের কার্গো ওয়ারহাউসে চিরুনি অভিযান শুরু করে। এ সময় বিভিন্ন কার্টনে প্রাথমিকভাবে সন্দেহজনক পণ্যের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে এই কার্টনগুলো কেটে সুপার স্লিম ইজি স্পেশাল গোল্প, ইজি স্পেশাল লাইট, মন্ড স্ট্রবেরি ফ্লেভার, বেনসন লাইট ব্র‍্যান্ডের ৭ হাজার ২৬২ মিনি কার্টন (১৪,৫২,৪০০ শলাকা) সিগারেট পাওয়া যায়।

এ ঘটনায় শুল্ক আইন,১৯৬৯ এবং অন্যান্য প্রযোজ্য আইন/বিধি প্রয়োগ করে কাস্টম হাউস, চট্টগ্রামের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিটের ডি.এম নং-০২১৬৯০১ মোতাবেক উক্ত অবৈধ সিগারেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তির লক্ষ্যে কাস্টোডিয়ান শাখায় পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!