26 C
আবহাওয়া
৩:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০


বিএনএ, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে l সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। সোমবার (৫ মে) দিনব্যাপী অভিযানে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (৬ মে) ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

মেহেদী হাসান বলেন, সোমবার দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- তরিকুল ইসলাম (২৮), একরামুল (৩০), শাহরিয়া (২৩), কামরুল (৩৫), মিলন (২১), নয়ন (৩৪), তুহিন (৩৩), শরীফ (২০), জহুরুল (২৬), রুহুল আমিন (২০), মিরাজ (৪১), আবুল কালাম (৩৫), আইয়ুব (১৯), জিসান (২৫), লিমন (২৫), যুবায়ের (২৫), রবিউল (২৭), সাঈদ (২৭), জাহাঙ্গীর (২৮) ও জামাল (২৪)।

এদের মধ্যে ডিএমপির মামলায় ৬ জন, প্রতারণা মামলায় ৩ জন, দ্রুত বিচার আইনে ৭ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন ও চুরির মামলায় ১ জনকে গ্রেপ্তার করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের