26 C
আবহাওয়া
৯:৩০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » দক্ষিণ কোরিয়ায় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

দক্ষিণ কোরিয়ায় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত


বিএনএ, বিশ্বডেস্ক : প্রশিক্ষণ চলাকালেদক্ষিণ কোরিয়ায় মার্কিন ঘাঁটির কাছে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (৬ মে) দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় সকাল পৌনে ১০টায় এ ঘটনা ঘটে। খবর সিএনএন।

খবরে বলা হয়, মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমানটি উত্তর কোরিয়ার সীমান্ত থেকে ৬৪ কিলোমিটার দূরে ওসান বিমান ঘাঁটির কাছে কৃষি জমিতে বিধ্বস্ত হয়েছে।

এতে আরও বলা হয়, পাইলট নিরাপদে যুদ্ধবিমান থেকে বের হতে পেরেছেন। তাকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পাইলট নিয়মিত প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন এবং এই ঘটনার তদন্ত চলছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন