24 C
আবহাওয়া
১১:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় প্রকৃত মৃতের সংখ্যা ২ কোটির কাছাকাছি : ডব্লিউএইচও

করোনায় প্রকৃত মৃতের সংখ্যা ২ কোটির কাছাকাছি : ডব্লিউএইচও


বিএনএ, বিশ্ব : কোভিড-১৯ আর ‘বিশ্ব জনস্বাস্থ্যে জরুরি অবস্থা’ নয় বলে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।শুক্রবার সংস্থাটি  এ ঘোষণা দেয়।

বিবিসির খবরে বলা হয়, ২০২০ সালে প্রথম কোভিডের জন্য ডব্লিউএইচওর সর্বোচ্চ স্তরের সতর্কতা জারির তিন বছর পর তা তুলে নেওয়ার এ ঘোষণা এলো।

ডব্লিউএইচওর মহাপরিচালক ট্রেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, মহামারিতে অন্তত ৭০ লাখ মানুষ মারা গেছে। তবে প্রকৃত মৃতের সংখ্যা ২ কোটির কাছাকাছি হতে পারে বলে জানান তিনি, যা সরকারি হিসাবে প্রায় তিনগুণ।

ভাইরাসটি আর জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা না হলেও বিপদ শেষ হয়ে যায়নি। করোনাভাইরাস এখনো গুরুতর হুমকি হয়ে আছে বলে গেব্রিয়েসুস সতর্ক করে দিয়েছেন।

গেব্রিয়েসুস বলেন, বৃহস্পতিবার জরুরি কমিটি ১৫ বারের মতো বৈঠকে বসেছে এবং বিশ্বে জারি থাকা জনস্বাস্থ্যে জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য আমার কাছে সুপারিশ করেছে। আমি সেই পরামর্শ মেনে নিয়েছি। অতঃপর আমি কোভিড ১৯-এ বৈশ্বিক জনস্বাস্থ্যে জরুরি অবস্থার সমাপ্তি ঘোষণা করেছি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে