18 C
আবহাওয়া
৭:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ফিনল্যান্ডের আকাশসীমায় রুশ সামরিক হেলিকপ্টার

ফিনল্যান্ডের আকাশসীমায় রুশ সামরিক হেলিকপ্টার

ফিনল্যান্ডের আকাশসীমায় রুশ সামরিক হেলিকপ্টার

বিএনএ ডেস্ক : রাশিয়ার হুঁশিয়ারি অগ্রাহ্য করে ফিনল্যান্ড চলতি সপ্তাহে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করার সিদ্ধান্ত নেয়। এর পরেই রুশ যুদ্ধবিমান ঢোকে ফিনল্যান্ডের আকাশসীমায়।

বুধবার থেকেই রুশ সীমান্ত ঘেঁষা এলাকায় আমেরিকার সেনার সঙ্গে যৌথ যুদ্ধ মহড়া শুরু করেছে ফিনল্যান্ড ফৌজ। এর ফলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সামরিক বিশেষজ্ঞদের একাংশ।

এ  বিষয়ে ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, রাশিয়ায় তৈরি দুই টার্বাইন যুক্ত হেলিকপ্টার এমআই-১৭ আকাশসীমা লঙ্ঘন করে ফিনল্যান্ডের চার থেকে পাঁচ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়ে।

এ নিয়ে ইউক্রেন যুদ্ধের মধ্যেই দুইবার ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করল রাশিয়া। চলতি বছরের ৮ এপ্রিলে রাশিয়ার সেনাবাহিনীর মালিকানাধীন একটি বেসমারিক পরিবহণ বিমান ফিনল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা