23 C
আবহাওয়া
১২:০৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বাবার চিতায় মেয়ের ঝাঁপ

বাবার চিতায় মেয়ের ঝাঁপ

চিতা

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: করোনাভাইরাসের তাণ্ডবে রীতিমতো বিধ্বস্ত ভারত। নতুন করে আবার এক ধাক্কায় সংক্রমণ বেড়েছে দেশটিতে। এতে আগের সব রেকর্ড ছাপিয়ে গেছে। হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাবে ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা।  একের পর মৃত্যু অসহায় পরিবারের চিৎকার মেনে নেয়ার মতো নয়। করোনা যেন সবশেষ করে দিচ্ছে। একেকটি ঘটনা হৃদয়ে কাঁপুনি ধরায়।

বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শোক সইতে না পেরে বাবার চিতার আগুনে ঝাঁপ দিলেন ছোট মেয়ে চন্দ্রা শারদা। এতে গুরুতর জখম হয়েছেন ৩৪ বছরের ওই নারী। দমোদরের তিন মেয়ের মধ্যে সবার ছোট চন্দ্রা।

ভারতীয় গণমাধ্যমের খবর, দামোদরদাস শারদা নামে ৭৩ বছরের এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার (৪ মে) হাসপাতালে মারা যান তিনি।

পুলিশের ভাষ্য, দামোদরদাসের শেষকৃত্যের সময় তার তিন মেয়ের মধ্যে সবচেয়ে ছোট চন্দ্রা শারদা আচমকাই চিতায় ঝাঁপ দেন। সেখানে উপস্থিত মানুষ কোনোক্রমে চিতা থেকে নামিয়ে আনেন তাকে। এই ঘটনায় চন্দ্রার শরীরের ৩৪ শতাংশই পুড়ে গেছে। দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চন্দ্রাকে। তারপর উন্নত চিকিৎসার জন্য জোধপুর হাসপাতালে পাঠানো হয়। বাবার শেষকৃত্য যাওয়ার জন্য জেদ ধরেছিলেন তার ছোট মেয়ে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা