27 C
আবহাওয়া
৬:৫৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানে ৬ শিশু নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানে ৬ শিশু নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের তেহরান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় অন্তত ছয়টি শিশু নিহত হয়েছে ।  সোমবার ইরানের ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে চারটি মেয়ে ও দুটি ছেলে শিশু রয়েছে, যাদের সবার বয়স ১০ বছরের নিচে বলে জানা গেছে।

সংবাদমাধ্যমটি জানায়, তেহরান প্রদেশের বাহারিস্তান জেলার একটি জনবহুল আবাসিক এলাকায় সর্বশেষ এই হামলাটি চালানো হয়। এর আগে ওই হামলায় মোট ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল, যার মধ্যে এখন ছয়টি শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলো।

আল জাজিরার তথ্য সূত্র উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, আবাসিক এলাকায় এই ভয়াবহ হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে।

স্থানীয় উদ্ধারকারী সূত্রগুলো জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে তেহরানের উপকণ্ঠে এটি অন্যতম বড় ধরনের হামলার ঘটনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ