29 C
আবহাওয়া
২:১৩ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ট্রেনে কাটা পড়ে রাউজানের যুবকের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে রাউজানের যুবকের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে রাউজানের যুবকের মৃত্যু

বিএনএ, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রাম নগরের খুলশী রেলক্রসিং পার হতে গিয়ে রাউজানের এক যুবক ট্রেনে কাটা পড়ে মারা গেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে এই ঘটনায় মারা যাওয়া যুবকের নাম খোন্দকার সালাউদ্দিন রাজু (৩৩)।

তিনি উপজেলার চিকদাইরের ৩ নম্বর ওয়ার্ড জামান খোন্দকার বাড়ির মোহাম্মদ হাবিবুল্লাহ’র পুত্র।

চিকদাইর ইউনিয়নের ইউপি সদস্য মোদাচ্ছের হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রাজু একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরী করতেন। বাসা থেকে চাকুরির উদ্দেশ্যে বের হয়ে হাঁটতে থাকে। এসময় রেলক্রসিং পার হতে গিয়ে চলন্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবকের স্ত্রী ও তিন মাস বয়সী এক পুত্র সন্তান রয়েছে।

বিএনএনিউজ, শফিউল আলম, বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী