26 C
আবহাওয়া
৭:৪৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ঈদের ছুটির আগেই বেতন-বোনাস দেয়ার আহবান

ঈদের ছুটির আগেই বেতন-বোনাস দেয়ার আহবান

বোনাস

বিএনএ ডেস্ক: রোজার ঈদের ছুটি শুরুর আগেই শ্রমিকদের উৎসব ভাতা দিতে শিল্প কারখানার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। কোনো প্রতিষ্ঠানে মার্চ মাসের বেতন বকেয়া থাকলে তা ঈদের আগেই পরিশোধের অনুরোধ করেছেন তিনি।

রাজধানীর বিজয়নগর শ্রম ভবনে বুধবার (৫ এপ্রিল) ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ১৪তম সভায় শিল্প কারখানার মালিকদের প্রতি এই আহ্বান জানান শ্রম প্রতিমন্ত্রী।

মন্নুজান সুফিয়ান বলেন, শ্রমিকরা যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য মালিকরা ঈদের আগেই বোনাস দেবেন এবং নিয়ম অনুযায়ী এপ্রিল মাসের সাত কর্ম দিবসের বেতন পরিশোধ করবেন। দু’একটি কারখানার যদি মার্চ মাসের বেতন বকেয়া থাকে সেটা অবশ্যই ঈদের ছুটির আগেই পরিশোধ করবেন।

শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে কারখানা ভেদে ঈদের ছুটি দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে কলকারখানার মালিকদের অনুরোধ জানান শ্রম প্রতিমন্ত্রী।

সভায় শ্রমিক নেতারা ঈদের আগে এপ্রিল মাসের ১০ বা ২০ দিনের বেতন দেয়ার দাবি জানান। এ সময় শ্রম প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের কোনো সিদ্ধান্ত নেই। যদি কোনো মালিকের সামর্থ্য থাকে এবং ইচ্ছুক হন তবে এই বেতন দিতে পারেন।

শ্রম সচিব মো. এহছানে এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএর সহ সভাপতি মো. নাছির উদ্দিন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নান, জাতীয় গার্মেন্টস শ্রমিক কেন্দ্রের সভাপতি আমিরুল হক আমিন, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল সভায় উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ