20 C
আবহাওয়া
৪:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইতিহাস গড়লেন বেনজেমা

ইতিহাস গড়লেন বেনজেমা

বেনজেমা

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে যেন পাত্তাই পেল না বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ১-০ গোলে জয় পেলেও ন্যু ক্যাম্পে রীতিমত ধুঁকতে হয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যদের। বুধবার রাতে সেমিফাইনালের ফিরতি লেগে করিম বেনজেমার হ্যাটট্রিকে ভর করে ৪-০ গোলে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল। এই জয়ে কোপা দেল রের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোসরা।

বার্সার মাঠে রিয়ালের জয়ের রাতে টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিকের স্বাদ নেওয়ার পাশাপাশি অনন্য এক রেকর্ডে নাম লেখান ফরাসি তারকা করিম বেনজেমা। ১৯৬৩ সালে প্রয়াত হাঙ্গেরিয়ান তারকা ফেরেঙ্ক পুস্কাসের পর বার্সেলোনার ক্যাম্প ন্যুতে হ্যাটট্রিক করা প্রথম রিয়াল মাদ্রিদ খেলোয়াড় বেনজেমা।

তাছাড়াও গত রাতের ম্যাচটি বেশ কয়েকটি কারণে রিয়াল মাদ্রিদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। কারণ চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে ৬০ বছর পর বার্সাকে তাদের মাঠেই কমপক্ষে ৪ গোল হজম করার তিক্ত স্বাদ দিয়েছে লস ব্লাঙ্কোসরা।

এর আগে ১৯৬৩ সালের জানুয়ারিতে ক্যাম্প ন্যুতে লা লিগার ম্যাচে ৫-১ গোলের বিশাল জয় পেয়েছিল মাদ্রিদের ক্লাবটি। সেই ম্যাচে গোল করেছিলেন ক্লাবের তিন কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস, আলফ্রেদো দি স্তেফানো ও পাকো হেন্তো। আর হ্যাটট্রিক করেছিলেন প্রয়াত হাঙ্গেরিয়ান তারকা ফেরেঙ্ক পুস্কাস।

উল্লেখ্য, ক্যাম্প ন্যুতে বুধবার রাতে সেমিফাইনালের ফিরতি লেগে ৪-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। প্রথমে ভিনিসিয়াস জুনিয়র দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোল করেন ফরাসি তারকা করিম বেনজেমা। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় ২০১৪ সালের পর প্রথমবারের মতো কোপা দেল রের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে মাদ্রিদের দলটি। আগামী ৬ মে কোপা দেল রের শিরোপার লড়াইয়ে ওসাসুনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা