22 C
আবহাওয়া
৮:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেনকে আরও ২৬০ কোটি ডলারের অস্ত্র সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনকে আরও ২৬০ কোটি ডলারের অস্ত্র সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের


বিএনএ, বিশ্বডেস্ক : মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের জন্য আরো ২৬০ কোটি ডলার মূল্যের সামরিক সহযোগিতার কথা ঘোষণা করেছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ ধরনের সহযোগিতার ফলে ইউক্রেন যুদ্ধ কেবল দীর্ঘায়িত হবে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ওই সহযোগিতা প্যাকেজ ঘোষণা করে বলেছে, ইউক্রেনকে যেসব সমরাস্ত্র দেয়া হবে সেগুলোর মধ্যে রয়েছে তিনটি গোয়েন্দা রাডার, ট্যাংক বিধ্বংসী রকেট ও জ্বালানী ট্র্যাক।

এই নিয়ে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কিয়েভকে ৩,৫২০ কোটি ডলারের সামরিক সহায়তা দিল। l

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

ইউক্রেনকে রাশিয়ার সর্বশেষ সামরিক সহযোগিতা দেয়ার ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটনস্থ রুশ দূতাবাস। দূতাবাসটি মঙ্গলবার বলেছে, এই সহযোগিতার ফলে যুদ্ধ প্রলম্বিত হবে এবং আরো বেশি বেসামরিক নাগরিকের জীবন বিপন্ন হবে। রুশ দূতাবাস ইউক্রেন সংঘাত থেকে নিজেকে সরিয়ে নেয়ার জন্যও আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!