25 C
আবহাওয়া
৯:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার বানালো গুগল

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার বানালো গুগল

গুগল

বিএনএ, বিশ্বডেস্ক : গুগলের বৈজ্ঞানিক দল একটি কম্পিউটার তৈরি করেছে যাকে দাবি করা হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার। নতুন এই কম্পিউটার সিস্টেমটি মাত্র ৩ মিনিটের মধ্যে এমন একটি সমস্যা সমাধান করতে সক্ষম, যেটি আগে সমাধান করতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটারেরও ১০ হাজার বছর সময় লাগত।

ব্রিস্টলকাম নামের গুগলের এই নতুন প্রজেক্টটির নেতৃত্ব দিয়েছেন জন মার্টিনিস এবং সার্জিও বয়ো।

নতুন শক্তিশালী এ কম্পিউটার সিস্টেমটি তৈরি করা হয়েছে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের ওপর ভিত্তি করে। এর কম্পিউটেশনাল এলগরিদম ডিজাইনের দায়িত্বে ছিলেন বয়ো নিজেই। কোয়ান্টাম কম্পিউটিংয়ের এটিই প্রথম নিদর্শন।

এই মাইলফলককে রাইট ভ্রাতৃদ্বয়ের প্রথম বিমান উড্ডয়নের সঙ্গে তুলনা করা হচ্ছে।

৫৩ কিউবিটসের অসাধারণ এই কম্পিউটারটি কেবল গণনার সময়ই কমাবে না, এমন সব গণনা করা যাবে, যা আগে সম্ভব ছিল না।

গাড়ি ও উড়োজাহাজের জন্য হালকা ব্যাটারি তৈরি, কার্যকর সার তৈরিতে নতুন অনুঘটক (যে প্রক্রিয়ায় আগে বিশ্বের ২ শতাংশ কার্বন নিঃসরণ হতো) এবং নতুন ঔষধ তৈরিতে কোয়ান্টাম কম্পিউটিংয়ের ভবিষ্যত ভাবা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন