23 C
আবহাওয়া
৯:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » স্বাস্থ্য পরীক্ষায় এভারকেয়ারে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষায় এভারকেয়ারে খালেদা জিয়া

খালেদা জিয়া

বিএনএ, ঢাকা: স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (৬ এপ্রিল) বিকেলে ৪টা ১০ মিনিটে গুলশানের বাসা ফিরোজা থেকে বের হন তিনি। খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (৫ এপ্রিল) চিকিৎসকদের একটি টিম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করতে তার বাসায় যান। পরে তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রথমে খালেদা জিয়া রাজি না হলেও চিকিৎসকরা তাকে হাসপাতালে নেয়ার কারণ বোঝাতে সক্ষম হন।

জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকরা রোজা রাখতে নিষেধ করলেও খালেদা জিয়া রোজা রাখার চেষ্টা করেন। এতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

এর আগে টানা ৮১ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত ১ ফেব্রুয়ারি বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন।

দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। করোনার কারণে ২০২০ সালের ২৫ মার্চ সরকার শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেয়। পরে পাঁচ দফা তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী