23 C
আবহাওয়া
৯:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ‘দুদক ভালো লন্ড্রি, আ’লীগ নেতাদের পরিচ্ছন্নতার সার্টিফিকেট দেয়’

‘দুদক ভালো লন্ড্রি, আ’লীগ নেতাদের পরিচ্ছন্নতার সার্টিফিকেট দেয়’

'দুদক ভালো লন্ড্রি, আ'লীগ নেতাদের পরিচ্ছন্নতার সার্টিফিকেট দেয়'

বিএনএ, ঢাকা: দুর্নীতি দমন কমিশন-দুদককে রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়। দুদক আওয়ামী লীগ নেতাদের দুর্নীতিবিরোধী সনদ দেয়, আর বিরোধীদলীয় নেতাদের হয়রানি করে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার (৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘দুর্নীতি দমন কমিশন একটা ভালো লন্ড্রি। সেখানে আওয়ামী লীগের লোকেরা যাবে, আর পরিষ্কার-পরিচ্ছন্নতার একটা সার্টিফিকেট নিয়ে আসবে।’

এসময় বিএনপি’র জাতীয় সরকার নিয়ে গয়েশ্বর চন্দ্র বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় স্বার্থে নির্বাচনের পর জাতীয় সরকারের কথা বলেছেন। সরকারের পতন ঘটিয়ে এ জাতীয় সরকার করা হবে। বলেন, সুশাসন নিশ্চিত আর অপশাসনকে রাষ্ট্রীয় যন্ত্র থেকে বিতাড়িত করতে হলে জাতীয় ঐকমত্যে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে।

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপি নেতাদের নিয়ে দুই পুলিশ কর্মকর্তার মন্তব্যের কড়া সমালোচনা করেন গয়েশ্বর চন্দ্র রায়। তাদেরকে চাকরি ছেড়ে রাজনীতি করার পরামর্শ দেন বিএনপি’র এ নেতা।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী