31 C
আবহাওয়া
৩:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য বাড়াতে ‘নীতি সহায়তা’ জরুরি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য বাড়াতে ‘নীতি সহায়তা’ জরুরি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য বাড়াতে ‘নীতি সহায়তা’ জরুরি: প্রধানমন্ত্রী

বিএনএ, ঢাকা :প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বাড়াতে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারণের জন্য উভয় দেশ থেকে পর্যাপ্ত ‘নীতি সহায়তা’দেওয়া জরুরি।

মঙ্গলবার(৬ এপ্রিল) ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে পাঠানো ভিডিওবার্তায় দু’দেশের চলমান বাণিজ্য সম্পর্ক তুলে ধরে  একথা বলেন |ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী লাখ লাখ যুবকের কর্মসংস্থানের জন্য প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের বিশেষ প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, দ্রুত সম্প্রসারণশীল দেশীয় বাজার ও ৪০০ কোটি লোকের বিশাল আঞ্চলিক বাজারের সঙ্গে ক্রমবর্ধমান সংযোগই বাংলাদেশকে আকর্ষণীয় করেছে।

ভিডিওবার্তায় শেখ হাসিনা যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ‘গণতন্ত্র ও উন্নয়নের পথে যাত্রার শক্তিশালী অংশীদার’ হিসেবে বর্ণনা করেন।বলেন, এটি আমাদের রপ্তানির বৃহত্তম গন্তব্য, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের বৃহত্তম উৎস, দীর্ঘকালের উন্নয়ন অংশীদার এবং প্রযুক্তি ও প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ উৎস।

প্রধানমন্ত্রী ‘ডিজিটাল বাংলাদেশ’ সরকারের ‘রূপকল্প ২০২১’ এর যে অবিচ্ছেদ্য অংশ হয়েছে তার কথাও ভিডিওবার্তায় তুলে ধরেন।

বিএনএ/ওজি, বি রহমান, হাসিনা আকতার

 

 

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী