31 C
আবহাওয়া
৩:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৬ এপ্রিল মঙ্গলবার উপজেলার বটতলী মোটরষ্টেশনে মাস্ক বিতরণ করে মানুষকে সচেতন করা হয়। এতে প্রায় দু’শতাধিক মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবীব জিতু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,সহ-সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, প্রচার-প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদার, কার্যনির্বাহী সদস্য ডাঃ মুহাম্মদ কামাল উদ্দিন, দৈনিক স্বদেশ প্রতিদিন ও চ্যানেল এস টিভির লোহাগাড়া প্রতিনিধি রকসি সিকদার এবং সিটিজি ক্রাইম টিভির লোহাগাড়া প্রতিনিধি দেশপ্রিয় বড়ুয়া।

প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, করোনার সচেতনতা বৃদ্ধি করতে আমরা আজকে উপজেলার বিভিন্নস্থানে মানুষের মাঝে মাস্ক বিতরণ করলাম। আমাদের মাস্ক বিতরণ কর্মসূচি এক সপ্তাহ চলবে।

বিএনএনিউজ২৪/মুহাম্মদ রায়হান সিকদার, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী